শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আওয়ামীলীগে বিদ্রোহীদের স্থান নেই
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ধর্ম মন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ
মতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে
উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া
লেগেছে।
তিনি আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের নান্দাইল চন্ডীপাশা সরকারী উচ্চ
বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, নান্দাইলের
জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন-এর মাধ্যমে নান্দাইলের উন্নয়নের ধারা অব্যাহত
থাকবে এবং আওয়ামীলীগের বিদ্রোহীদের স্থান নেই ।
এর আগে তিনি নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে
নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধুর মুর্যালের মোড়ক উন্মোচন করেন। তারপর উপজেলা পরিষদের দুইটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর
ও উপজেলার মুশুলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। ভাষা সৈনিক জননেতা মরহুম রফিক উদ্দিন ভূঁইয়ার গ্রামের বাড়ি আব্দুল
জব্বার উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেকার
উদ্দিন ভূঁইয়া বিপ্লব। এরপর ধর্মমন্ত্রী বীর
মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সাথে নান্দাইল উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাগণ এক সৌজন্য স্বাক্ষাতকারে মিলিত হন।
চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
জনসভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের
আহবায়ক আনোয়ারুল আবেদীন খান তুহিন। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট
কবীর উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক
জিল্লুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. মালেক চৌধুরী স্বপন, নান্দাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের
যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ জুয়েল। দুপুরের পর থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের
বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে এসে জড়ো হয়।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও
ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
