WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

27 February 2016


ধর্ম মন্ত্রীর সাথে নান্দাইল উপজেলা প্রেসকাব কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ধর্ম মন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সাথে নান্দাইল উপজেলা প্রেসকাব কর্মকর্তাগণ সৌজন্য সাক্ষাৎ করেছেনআজ শনিবার (২৭ ফেব্রুয়ারি)  বিকেলে ভাষা সৈনিক জননেতা মরহুম রফিক উদ্দিন ভূঁইয়ার গ্রামের বাড়ি উপজেলার মেরেঙ্গায় এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে 

ধর্ম মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্বাধীনতার স্বপক্ষে মতাদর্শে নান্দাইল উপজেলা প্রেসকাব গঠিত হওয়ায় তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানতিনি বলেন, সত্যের পক্ষে অবিচল থেকে দেশ ও সমাজের উন্নয়নে দর্পণ হিসেবে নান্দাইল উপজেলা প্রেসকাব কাজ করে যাবে -এটা প্রত্যাশা করি

এই সাক্ষাতের সময় নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট জালাল উদ্দিন ভূঁইয়া ও নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেননান্দাইল উপজেলা প্রেসকাবের সভাপতি আজিজুর রহমান ভূঁঞা বাবুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান গেনু, যুগ্ম সম্পাদক শাহ্ আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ভূঁঞা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এএস শামছুজ্জামান বাবুল, সম্মানীত সদস্য রিপন চন্দ্র বর্মণ ও আবুল খায়ের হিমেল উপস্থিত ছিলেন

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.