WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

26 February 2016


ধর্মমন্ত্রীর আগমনে বর্ণিল সাজে সেজেছে নান্দাইল

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের আগমনে বর্ণিল সাজে সেজেছে নান্দাইল শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি নান্দাইল আসছেনতাঁর আগমন উপলক্ষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর বেশ কয়েকটি বর্নাঢ্য তোরণ নির্মাণ করা হয়েছে

কর্মসূচীর মধ্যে ধর্মমন্ত্রী নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধুর মুর‌্যালের মোড়ক উন্মোচন করবেনতারপর উপজেলা পরিষদের দুইটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও উপজেলার মুশুলী ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন করবেনপরে নান্দাইল চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন

ওই জনসভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.