WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

29 February 2016


নান্দাইলে এক শিশুকে হত্যা করে মৃতদেহ ফসলি ক্ষেত্রে ফেলে রেখেছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ডাংরীবন্দ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অদূরে এক অজ্ঞাত শিশুকে (১২) হত্যা করে মৃহদেহ একটি ফসলি ক্ষেত্রে ফেলে রেখেছে কতিপয় দুর্বৃত্তআজ সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শিশুটির গায়ে আকাশি রঙের একটি স্কুলের জামা ও পরনে লুঙ্গি রয়েছেগায়ের রঙ কালো শ্যামলা সোমবার বিকেলে ডাংরীবন্দে হাজী আব্দুল বারেকের ইটভাটার পশ্চিম পাশে জনৈক মাওলানা আসাদুল্লাহর মুশুরী ক্ষেতে মৃহদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মাদ্রাসার দুই শিশুধারণা করা হচ্ছে রবিবার রাতে তাকে নির্যাতন করে হত্যার পর মৃতদেহটি এখানে ফেলে রাখা হয়েছে

জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান দৈনিক স্বজনকে জানান, শিশুটির মাথা, যৌনাঙ্গসহ শরীরের স্থানে আঘাতের চিহ্ন রয়েছেতার কোমরে লুঙ্গিতে গিট্টু দেয়া অবস্থায় একটি চিরকোট পাওয়া গেছেএটিতে কয়েকটি মোবাইল নম্বর ও কিছু কথা লেখা রয়েছেদুর্বৃত্তরা অন্যকে ফাঁসাতে কৌশল নিয়েছে কি না  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.