স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের নতুন বাজারস্থ
আব্দুল ওয়াদুদ ভূঁইয়া কমপ্লেক্সের তৃতীয় তলায় আজ শনিবার (০১ অক্টোবর) দুপুরে ‘রূপসী বিউটি পার্লার’ -এর উদ্বোধন করা হয়েছে।
নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
(নারী) হাবিবুন ফাতেমা পপি প্রধান অতিথি হিসেবে এ পার্লারটির আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে
উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
-নান্দাইল এডিপির প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর, সাংবাদিক শাহ্ আলম ভূঁইয়া, ৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য
হাসনা হেনা, ওয়ার্ল্ড ভিশন কর্মী মৌসুমী রাণী বর্মণ,
সানজিদা মুসতারিন মিলি, সাবিকুন্নাহার সাবিহা প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া, ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রূপসী বিউটি পার্লারের পরিচালক বীনা সাংমা ও প্রোপাইটর
রনি রিছিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা
করেন নিপা মোনালিসা।
পরে উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি হাবিবুন
ফাতেমা পপি বলেন, রূপ চর্চায় নারীদের আগ্রহ চিরন্তন। এ ক্ষেত্রে মান সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে ‘রূপসী বিউটি পার্লার’ কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
