WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

28 September 2016


নান্দাইলে গাছের সাথে এ কেমন শত্রুতা !
 স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ 
বিভিন্ন জাতের ফলজ গাছ, কোনটিতে নতুন ফলন ধরেছে আবার কোনটিতে ফলন ধরবে- এই পর্যায়ের ৩০টি গাছ কে বা কারা কেটে ফেলায়, এলাকাবাসীর প্রশ্ন গাছের সাথে এ কেমন শত্রুতা ? ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছেএ বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে

ফলজ বাগানের মালিক মাওলানা শামছুল আলম জানান, আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি দেখতে পান তাঁর বাড়ির সামনে অবস্থিত ফলজ বাগানের আপেল কূল, পেয়ারা, আম, কাঠালসহ বিভিন্ন জাতের ৩০টি গাছ রাতের বেলা কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে যায়ঘটনাটি জানাজানি হলে বিকেলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে নিন্দা জ্ঞাপন করেনপ্রতিবেশী বৃদ্ধ জহিরুল ইসলাম বলেন, যার বিবেক ও অন্তর আছে, সে কখনোই এধরনের জঘন্য কাজ করতে পারে নামোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আনিসুল হক আঞ্জু মিয়া বলেন, গাছের সাথে শত্রুতা নিঃসন্দেহে বর্বরোচিত কাজএ কাজে জড়িত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ফলজ বাগানের মালিক মাওলানা শামছুল আলম বলেন, কে বা কারা ক্ষতি করেছে তা দেখিনি এবং জানি নাআজ বুধবার রাতে নান্দাইল মডেল থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছি

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.