WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

05 August 2016



র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শোলাকিয়ায় হামলাকারী শফিউলসহ দুজন নান্দাইলে নিহত
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে পুলিশের উপর হামলাকারী শফিউল ইসলামসহ দুজন বৃহস্পতিবার রাত ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ডাংরীবন্দ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেনর‌্যাব বলছে, বন্দুকযুদ্ধ  হয়েছে

গত ১ জুলাই ঢাকার গুলশানে একটি ক্যাফেতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যার ছয় দিনের মাথায় ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাঁহের পাশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা হয়হামলায় দুই পুলিশ সদস্য নিহত হনপরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে এক হামলাকারী ও এক গৃহবধূ নিহত হন

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল ইসলাম ওরফে শরীফুল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল ওরফে ডনকে গ্রেপ্তার করে র‌্যাবপরে র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিচ্ছিলেন তিনি

র‌্যাবের ল্যাপটেন কর্ণেল মো. শরিফুল ইসলাম বলেন, চিকিৎসা শেষে বৃহস্পতিবার শফিউলকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষএরপর রাতে সেখান থেকে তাকে কিশোরগঞ্জ পৌঁছে দেওয়ার সময় নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ডাংরীবন্দ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ হয়

র‌্যাবের গাড়ি রাত সোয়া ১১টার দিকে নান্দাইলের ডাঙ্গি গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে তাদের লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করা হয়এ সময় র‌্যাব-১৪ এর সদস্যদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলিতে শফিউলসহ অজ্ঞাত একজন গুলিবিদ্ধ হনএ ঘটনায় র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেনঘটনাস্থল থেকে দুটি মটরসাইকেল, তিনটি পিস্তল, ৪টি চাপাতি, কিছু আগ্নেয়াস্ত্র, বোমা-বিস্ফোরক, একটা কাটার, একটি হাতুড়ি ও একটি ব্যাগ  উদ্ধার করা হয়েছে

শফিউলের (২২) বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাটেদিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন তিনিপঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডে গত ২৮ জুন পুলিশের দেওয়া অভিযোগপত্রে জেএমবি সদস্য হিসেবে এই শফিউলের নাম রয়েছেএছাড়াও ওই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে করা অন্য মামলায়ও শফিউল আসামি ছিলেনশফিউলকে গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছিল, আলিম পরীক্ষা শেষ না করেই ওস্তাদের নির্দেশে অ্যাসাইনমেন্ট নিয়ে কিশোরগঞ্জে এসেছিলেন
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.