WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

17 March 2016

নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে হাসনাত মাহমুদ তালহা নির্বাচিত

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে অবস্থিত নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে হাসনাত মাহমুদ তালহা পুনরায় সভাপতি পদে নির্বাচিত  হয়েছেন

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়

এ সময় ম্যানেজিং কমিটির দাতাসদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ভূইয়ার প্রস্তাবে এবং সকল সদস্যদের প্রকাশ্য সমর্থনে হাসনাত মাহমুদ তালহা সভাপতি পদে নির্বাচিত হনতিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হাকিম ভূইয়ার জেষ্ঠ্য পুত্র

এ সময় নান্দাইল পৌরসভার মেয়র  রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শফিকুজ্জামান জুয়েল, নির্বাচিত অভিভাবক সদস্য মো. শাহজাহান কবির, দেলোয়ার হোসেন, আক্তারুজ্জামান খান ও সামিউল হক গণি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, নারী সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.