WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

19 March 2016


নান্দাইলে সেই আলোচিত ১৭ মাসের শিশুকে ছুরিকাঘাতের ঘটনায় দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সেই আলোচিত ১৭ মাসের শিশু বিথীকে ছুরিকাঘাতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন

গ্রেফতারকৃতরা হলেন- শাহাদাত হোসেন সৌরভ (৩০) ও জহিরুল ইসলাম (২২)শনিবার (১৯ মার্চ) ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার শাহাপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে

জানা যায়, গ্রেফতারকৃত সৌরভ এজাহারভুক্ত আসামিআর জহিরুল অজ্ঞাত আসামিতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

গত ১৩ মার্চ সকালে নান্দাইল পৌর এলাকার চণ্ডিপাশা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিথী নামের শিশুটিকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষপরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

এ ঘটনায় শিশুটির পিতা দীন ইসলাম বাদি হয়ে ১১ জনের নামসহ ও অজ্ঞাত ৮ থেকে ১০জনকে আসামি করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেনএই মামলাটি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে একটি সূত্র জানায়

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.