WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

10 March 2016


নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সম্পন্ন হয়েছেসকাল ১০টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেএই নির্বাচনে ৪টি পদের জন্যে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন

নির্বাচিতরা হলেন যথাক্রমে, মো. শাহ্জাহান কবির, মো. দেলোয়ার হোসেন, আক্তারুজ্জামান খান ও মো. সামিউল হক গণি

এরই মধ্যে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকালে অনৈতিক কর্মকান্ড ও ভোটারের সাথে অসদাচণ করার অভিযোগে উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনকে দুপুরের দিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেন নান্দাইলের ইউএনও মোহাম্মদ শাহানুর আলমএর পরপরই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আইনুল ইসলামমোট ভোটার ১৭শত ৩৪ জনের মধ্যে ০১ হাজার ৭৭জন তাঁদের পছন্দের প্রাথীদের ভোট দেন

বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক 

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.