নান্দাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইলে ছোট ভাইয়ের হাতে
বড় ভাই পল্লী চিকিৎসক
ফিরোজ ভূঁইয়া (৬০) খুন
হয়েছেন। এ
ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতদের
ময়মনসিংহ ও কিশোরগঞ্জ হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী
জানায়, উপজেলার আচারগাঁও ইউপির পূর্ব শিবনগর
গ্রামে আজ রবিবার সকালে
পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়ায় লিপ্ত
হয় আব্দুল জব্বারের দুই
পুত্র ফিরোজ ভূঁইয়া ও
মিলন ভূঁইয়া। এক
পর্যায়ে ছোট ভাই মিলনের
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়
বড় ভাই ফিরোজ।
আহত ফিরোজকে দ্রুত নান্দাইল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
অপরদিকে,
উক্ত ঘটনায় অভিযুক্ত মিলন
ভূঁইয়ার ছেলে মোস্তফা ভূঁইয়া
(১৬) ও নিহত ফিরোজ ভূঁইয়ার ছেলে
জাহাঙ্গীর আলম ভূঁইয়া মাসুদ
(৩৫) গুরতর আহত হয়। আহতদের
মধ্যে জাহাঙ্গীরকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ও
মোস্তফাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে
নিয়ে ভর্তি করা হয়েছে।
এ
হত্যাকান্ডের পরপরই অভিযুক্ত মিলন
ভূঁইয়া বাড়ি ছেড়ে পালিয়েছে
বলে জানা গেছে।
জানতে
চাইলে নান্দাইল মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি)
মো. কামরুল ইসলাম মিয়া
বলেন, হাসপাতাল
থেকে নিহতের লাশ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর
হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি
চলছে।
প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)