নান্দাইলে শিশুদের জীবন দক্ষতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জীবন দক্ষতা বিষয়ক দুই দিনব্যাপী শিশুদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর প্রশিক্ষণ কক্ষে গত শুক্রবার ও শনিবার এ প্রশিক্ষণে ৩০ জন শিশু ফোরাম নেতৃবৃন্দ ও সদস্য অংশ গ্রহণ করে।
শুক্রবার
সকালে প্রশিক্ষণের উদ্বোধন করে নান্দাইলের শিশুদের সংগঠন ‘ঘাসফুল
শিশু ফোরাম’-এর কনিষ্ট শিশু সদস্য নিলয় দেবনাথ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করে ঘাসফুল শিশু ফোরামের সভাপতি আলিফ কবির প্রান্ত। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এডিপি প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর, স্পন্সরশীপ এ্যান্ড চাইল্ড প্রোটেক্টশন টিম লিডার উজ্জ্বল প্যাট্রিক কোড়াইয়া ও সাংবাদিক শাহ্ আলম ভূঁইয়া।
শিশু অধিকার সনদ সর্ম্পকে বিস্তারিত আলোচনা, জীবন দক্ষতার ১১টি উপাদান সর্ম্পকে বলতে পারবে ও নিজের জীবনে প্রয়োগ করতে পারবে, নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি, বিভিন্ন কাজে শিশুদের অংশ গ্রহণে, সংবাদ
তৈরি ইত্যাদি বিষয়ে দুই দিন্যাপী প্রশিক্ষকগণ আলোচনা করেন। অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী । তারা আনন্দের সাথে দুইদিনের প্রশিক্ষণে অংশ নেয় এবং উপভোগ করে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’ ফেসবুক
আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
