নান্দাইলে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভেজাল খাবার
বিক্রির অভিযোগে দুইজন হোটেল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।
জানা যায়, নান্দাইল চৌরাস্তা বাজারের জাহাঙ্গীর হোটেলের মালিক মো. জসিম উদ্দিন ভূঁইয়া ও মুন্সী
হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক মাওলানা মোহাম্মদ নূরুল হককে ৫ হাজার টাকা করে
জরিমানা করা হয়।
আদালত পরিচালনার সময় সহযোগিতা করেন উপজেলার
স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টরশীপ
(এসআইটি) মোঃ আহসান উদ্দিন আকন্দ (সোহাগ)।
জনস্বার্থে ভেজাল বিরোধী আদালত পরিচালনার
জন্য এলাকাবাসী প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে।