নান্দাইলে বিএনপির প্রতিবাদ মিছিল, আটক ৩
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রবিবার (১৫ মে )সকালে
এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের
নতুন বাজার এলাকা থেকে থানার সামনের সড়ক হয়ে পুরাতন বাসষ্ট্যান্ড যাওয়ার পথে পুলিশ
তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন ফকির, রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামের বিএনপির কর্মী কামাল উদ্দিন
ও নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিজুল হক।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ
আহম্মদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হচ্ছে।
( প্রকাশ- ১৫ মে ২০১৬)
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে
না)